বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ-গর্ভপাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৭:৫২ পিএম আপডেট: ০৪.০৬.২০২৫ ৮:০৪ PM

সিরাজগঞ্জের বেলকুচিতে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ এবং পরে ভয় দেখিয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে বাবর আলী (৪৫) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

উল্লেখ্য, বাবর আলী উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর বাবার তথ্যানুযায়ী, তার মেয়ে মানসিক প্রতিবন্ধী। সাত মাস আগে বাবর আলী   প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে নিয়ে তাকে ধর্ষণ করে। 

তিনি আরো বলেন, আমি শ্রমিকের কাজ করি। গত ২ মাস কাজের জন্য মাদারীপুরে ছিলাম। তিনদিন আগে আমার স্ত্রী মেয়ের গর্ভবতী হওয়ার বিষয় আমাকে জানায়। আমি তিনদিন পর আসার কথা জানালে এরই মধ্যে গত ২৯ মে বাবর আলী আমার স্ত্রীকে ভয় দেখায় প্রতিবন্ধী মেয়েকে গর্ভপাতের জন্য। সিরাজগঞ্জ মাতৃ সদনে নিয়ে যেতে বলা হয় তাকে। 

ভুক্তভোগীর বাবা অভিযোগ তুলে বলেন, এর আগেও অনেক অপকর্ম করেছেন বিএনপির এই নেতা। সর্বনাশ করেছেন অনেক মেয়ের। কিন্তু বিচার হয়নি কোনো।

অভিযোগের বিষয়ে বাবর আলী বলেন, মেয়েটি তার বাড়ির পাশে হাফিজিয়া মাদ্রাসায় আয়ার কাজ করতো।  সেখানে অন্য কারো দ্বারা গর্ভবতী হতে পারে। মেয়ের মা আমার কাছে এসে মেয়েটির সম্পর্কে জানায়। তখন আমি মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যেই মেয়েটির গর্ভপাত হয়।  আমাকে ফাঁসাতে আমার প্রতিপক্ষ শত্রুরা এ মিথ্যা অপবাদ দিচ্ছে।

বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন বলেন, ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। মেয়েটির পরিবার ধর্ষণ ও গর্ভপাত সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:  বিএনপি নেতা   অভিযোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close