বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:১৪ পিএম

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।

বুধবার (৪ জুন) বেলা ১১ টায় উপজেলার বড়বগী ইউনিয়নের নিওপাড়া এলাকার জেলে মো. রুবেল মিয়ার জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রানুযায়ী, মঙ্গলবার (৩ জুন) রাতে উপজেলার বড়বগী ইউনিয়নের নিওপাড়া সংলগ্ন আন্ধারমানিক নদীতে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেন জেলে মো. রুবেল। পরে ভাটার সময় জাল তুলতে গেলে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ আটকে থাকতে দেখেন। 

পরবর্তীতে, মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন তিনি। মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেন মাছটি ১ হাজার টাকা কেজি ধরে হোটেল ব্যবসায়ী মঞ্জু মিয়ার কাছে ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন। 

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একই সাথে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় কোরাল মাছ  ধরা পড়েছে নদীতে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 




আরও সংবাদ   বিষয়:  আন্ধারমানিক   কোরাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close