বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিলিন্ডারবাহী ট্রাকে ভয়াবহ বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৯:২৬ AM আপডেট: ০৪.০৬.২০২৫ ১:১৫ PM
ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবাহী ট্রাকে আগুন, ভয়াবহ বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবাহী ট্রাকে আগুন, ভয়াবহ বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। পরে এতে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়।

বুধবার (৪ জুন) ভোর ৪ টার দিকে বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আশুগঞ্জ-আখাউড়া চার লেন সড়কের নির্মাণ কাজের কারণে সড়কটি বেহাল অবস্থায় থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। পরে ট্রাকে থাকা গ্যাস সিলিন্ডারগুলোর বিস্ফোরণের কারণে আশপাশের ৩-৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি ভবনের জানালার গ্লাস ভেঙে গেছে।

এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের ২ পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। এতে গ্যাস সিলিন্ডারের অসংখ্য বোতল থাকায় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি। কী পরিমাণ গ্যাসের সিলিন্ডার বহন করা হচ্ছিল তার হিসাব করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস বলেন, ‘বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ‍গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকটিতে অনেক গ্যাস সিলিন্ডার থাকায় বিস্ফোরণ হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি। সিলিন্ডারের সঠিক পরিমাণ নিরূপণ করা হচ্ছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সিলিন্ডারবাহী ট্রাকে আগুন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close