বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাভাবিপ্রবিতে এতিম শিশু ও আহত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ
মাভাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১০:১৩ পিএম

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মাভাবিপ্রবি শাখার উদ্যোগে এতিম শিশু ও আহত শিক্ষার্থীদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে এই মহৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস্থ মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত ‘শাহ্ নাসির উদ্দীন বোগদাদী ইয়াতিমখানা’ প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়। উপহার সামগ্রী হিসাবে প্রতিটি শিশুর জন্য নতুন পায়জামা-পাঞ্জাবি (জুব্বা), এক জোড়া জুতা এবং ঈদ সালামি প্রদান করা হয়। পাশাপাশি নবম শ্রেণিতে অধ্যয়নরত গরিব ও মেধাবী শিক্ষার্থীর জন্য ফুল সেট গাইড বই কিনে দেওয়া হয়েছে।

মাভাবিপ্রবি বৈছাআর আহ্বায়ক মো. তুষার আহমেদ বলেন, ঈদ উদ্যাপনের পাশাপাশি আমাদের দায়বদ্ধতা থেকে আমরা জুলাই-আন্দোলনে আহত শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ নিয়েছি। আহত শিক্ষার্থীর হাতে সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। বাকি দরিদ্র আহত শিক্ষার্থীদের সাথেও আমরা যোগাযোগের চেষ্টা করছি।

তিনি আরো জানান, এই কার্যক্রম বাস্তবায়নের জন্য সংগঠনটির কোনো স্থায়ী তহবিল নেই। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ব্যক্তিগত চাঁদা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা এবং কিছু নাম প্রকাশে অনিচ্ছুক শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় সম্পন্ন হয়েছে।

সংগঠনটির মুখপাত্র সাকিব আল হাসান রাব্বি বলেন, একটি নতুন জামা, একজোড়া জুতা বা একটি গাইড বই—এই ছোট ছোট জিনিসগুলোই কারো মুখে হাসি ফোটাতে পারে, কারো ভবিষ্যতের ভিত গড়ে দিতে পারে। আমরা চাই, কেউ যেন ঈদের আনন্দ বা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। আমরা তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবিতে এতিম শিশু ও আহত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close