বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অনুমতি ছাড়া রংপুর মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১০:০৪ পিএম

নির্বিচারে সভা-সমাবেশ ও সড়ক অবরোধের কারণে রংপুর মহানগরীতে জনদুর্ভোগ বেড়ে যাওয়ায় কঠোর অবস্থান নিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এ পরিস্থিতিতে অনুমতি ছাড়া মহানগর এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী এই সিদ্ধান্তের কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু রাজনৈতিক দল, সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান পূর্বানুমতি না নিয়ে বিভিন্ন দাবিদাওয়া ও প্রতিবাদ কর্মসূচির নামে হঠাৎ করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে। এতে নগরজুড়ে সৃষ্টি হচ্ছে যানজট, ব্যাহত হচ্ছে জনজীবন।

আরপিএমপি জানিয়েছে, জনশৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এখন থেকে কোনো ধরনের কর্মসূচি পালনের আগে পুলিশের অনুমতি নিতে হবে। একইসঙ্গে কর্মসূচির নামে সড়ক অবরোধ বা জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

গণস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়ে আরপিএমপি আরও স্পষ্ট করেছে, কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  অনুমতি   রংপুর   সভা-সমাবেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close