বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারী ক্রিকেট বিশ্বকাপের সূচি ও ভেন্যু ঘোষণা করল আইসিসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১০:৩১ AM

আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যু ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। এবারের আসরে অংশ নেবে বিশ্বের শীর্ষ আটটি দল। বিশ্বকাপের ১৩ তম আসরটি অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়।

বিশ্বকাপের ১৩ তম আসরটি অনুষ্ঠিত হবে ৫ টি ভেন্যুতে: বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, গৌহাটির এ.সি.এ. স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম, বিশাখাপত্তনমের এ.সি.এ-ভিডিসিএ স্টেডিয়াম এবং শ্রীলঙ্কার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম।

১২ বছর পর আবারও ভারতে ফিরছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে স্বাগতিক ভারত একটি ‘ব্লকবাস্টার’ ম্যাচ দিয়ে উদ্বোধন করবে এই টুর্নামেন্ট।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর গৌহাটি অথবা কলম্বোতে, এবং দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর বেঙ্গালুরুতে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর, ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে বেঙ্গালুরু অথবা কলম্বো।

এই আসরে অংশ নিচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, যারা ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত শেষ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল। এ পর্যন্ত সর্বোচ্চ সাতবার বিশ্বকাপ জয়ের কৃতিত্বও তাদের।

এছাড়াও, আইসিসি ঘোষণা করেছে যে, ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘নারীদের ক্রিকেট নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ তৈরি হয়েছে, তা আরও উচ্চতায় পৌঁছানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এই দুটি আসর নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নারী ক্রিকেট বিশ্বকাপ   আইসিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close