বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ভূগোল মেহেদি’কে ধরে পুলিশে দিল জনতা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৬:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছাত্রজনতার আন্দোলনে হামলা চালানো ‘ভুগোল মেহেদি’ নামে ভাইরাল হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. মেহেদি হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) মধ্যরাতে শহরের চৌরাস্তা এলাকা থেকে স্থানীয়রা ধরে মেহেদিকে সদর থানায় সোপার্দ করে।

রোববার বিকেলে মেহেদিকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৩ আগস্ট বিকেলে শহরের ঝাউতলা ফোরলেনে ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় ছাত্রজনতার বিরুদ্ধে শ্লোগান দিয়ে বিক্ষোভ করছিল। সেই বিক্ষোভের সময় মেহেদি হাসান “ভুগোল মেহেদি” নামে তার ফেইসবুক আইডিতে লাইভে এসে ছাত্রজনতার বিরুদ্ধে নানা ধরনের উসকানিমূলক কথা বলছিলেন, যা মুহূর্তের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছিল।

এর আগে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদের হয়ে পৌরসভার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ফেইসবুকে পোস্ট দিয়ে মেহেদি হাসান ওরফে ভূগোল মেহেদি আলোচনায় ছিলেন।

সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে মেহেদি পলাতক ছিলেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি চৌরাস্তা এলাকা থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা হচ্ছিলেন। এসময় স্থানীয় লোকজন মেহেদিকে দেখে ধাওয়া করে ধরে ফেলে। পরে তাকে সদর থানায় সোপার্দ করা হয়।

পুলিশ জানায়, শহরের নতুন বাজার এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মেহেদি হাসান দীর্ঘদিন ধরে বরিশালে বসবাস করতো। ২০২৪ সালের শুরুর দিকে তিনি হঠাৎ পটুয়াখালীতে এসে আলোচনায় আসেন।

সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ আরও জানান, মেহেদির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা রয়েছে। এছাড়া আরও কোনো মামলা আছে কিনা সেটি খুঁজে দেখা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  নিষিদ্ধ   ছাত্রলীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close