প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ১১:২৫ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ লামিশা আক্তার (১৬) নামের কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার জঙ্গলমুকুন্দপুর গ্রামের মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এরআগে শনিবার বেলা ২ টার দিকে বোন ও প্রতিবেশি কিশোরীদের সাথে নদীতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যায়।
নিখোঁজ লামিশা ওই ওই গ্রামের বাসিন্দা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা লিটু খানের মেয়ে। সে এবার নড়াইল সরকারী গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শনিবার দুপুরে মধুমতি নদীতে গোসল করে নেমে নিখোঁজ হয় এক কিশোরী। আজ বিকেলে স্থানীয়রা তার মরদেহ নদীতে ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্বদেশ প্রতিদিন/এনআর