শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক বসতঘরে : আহত ২
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৩:২৫ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক বসতঘরে : আহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক বসতঘরে : আহত ২

কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক বসতঘরে ঢুকে পড়ার ঘটনায় একই পরিবারের দুই নারী সদস্য আহত হয়েছেন।

রোববার (১ জুন) ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের থানার মোড় ব্রাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাড়ির মালিক পঁচা শেখের স্ত্রী রুবি আক্তার (৪৮) এবং তার পুত্রবধূ নিশি খাতুন (২২)।

স্থানীয়রা জানান, সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে তারা দেখতে পান, একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পঁচা শেখের বসতঘরের ভেতরে ঢুকে পড়েছে। এতে ঘরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘরের ভেতরে থাকা দুই নারী সদস্য আহত হন।

আহতদের প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   আহত ২  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close