সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অক্ষত উদ্ধার রোহিঙ্গা যুবক      ● ধনঞ্জয়ের কথনবিশ্বে ‘পাঁচ দশকের পাঁয়তারা’      ● স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে শিক্ষকের কারাদণ্ড      ● বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ড      ● থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত      ● কিশোর গ্যাং ধরতে অভিযান, গ্রেপ্তার ৪৬      ● ৫২ বছর ১ টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু      ● এসপিজিআরসি’র লংমার্চ ও স্মারকলিপি প্রদান      ● দুর্গাপূজায় দোকান খোলা রাখার সময় বাড়াতে চান ব্যবসায়ীরা      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু      ● ৫১ গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ      
ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ৩৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৩:১৫ পিএম
ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ৩৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ৩৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি মদবোঝাই পিকআপ ভ্যান। পরে ভ্যানটি তল্লাশি করে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৮৮ বোতল ভারতীয় মদ।

রবিবার (১ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদারে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে। সকালে মহাসড়কে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে থামার নির্দেশ দেওয়া হলে চালক তা উপেক্ষা করে দ্রুতগতিতে পালাতে থাকে।’

পরে যৌথ বাহিনী ধাওয়া করলে পিকআপটি হাজীরবাজার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। ঘটনাস্থলে পিকআপটি তল্লাশি করে পাওয়া যায় ৩৮৮ বোতল ভারতীয় মদ।

ওসি আরও জানান, জব্দকৃত পিকআপ ও মদ বর্তমানে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভালুকা   যৌথ বাহিনীর অভিযান   ৩৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close