শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
যেসব ব্যাংকে মিলবে নতুন নকশার নোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ১:০০ পিএম

ঈদুল আজহা উপলক্ষে নতুন টাকা বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আজ (রোববার, ১ জুন) গ্রাহকদের জন্য এসব নোট সরবরাহ করা হচ্ছে না। আগামীকাল (২ জুন) থেকে নির্ধারিত ব্যাংকগুলো থেকে সাধারণ গ্রাহকরা নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, ১১টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকার নতুন নকশার ২০, ৫০ ও ১,০০০ টাকার নোট বিতরণ করা হবে। এ উদ্দেশ্যে সোনালী, জনতা, অগ্রণী, পূবালী, উত্তরা, রূপালী, ডাচ-বাংলা, ইসলামী, আল-আরাফাহ ইসলামী, ব্র্যাক এবং ইস্টার্ন ব্যাংকে এই নতুন নোট সরবরাহ করা হয়েছে।

নতুন মুদ্রিত ১,০০০ টাকার নোটে থাকছে জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় সংসদ ভবনের চিত্র, যা গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরে প্রকাশিত হচ্ছে। এতে যুক্ত করা হয়েছে ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য।

৫০ টাকার নোটে আছে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ শীর্ষক চিত্রকর্ম। এই নোটে থাকবে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য।

২০ টাকার নোটে দেখা যাবে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি, যার সঙ্গে রয়েছে ৫টি নিরাপত্তা ফিচার।

সবকটি নোটেই নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে জলছাপে থাকছে রয়েল বেঙ্গল টাইগারের মুখাবয়ব, যা জাল নোট শনাক্তকরণে নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে, আগামীকাল থেকে সারাদেশের সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে নতুন টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা নির্ধারিত সীমার মধ্যে নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close