শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাসিনাকে দিয়ে শুরু হলো জুলাই গণহত্যার বিচার কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ১২:৪৯ পিএম

গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত জুলাই গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (১ জুন) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম এই অভিযোগ দাখিল করেন। এ সময় বাংলাদেশ টেলিভিশনে শুনানির কিছু অংশ সরাসরি সম্প্রচার করা হয়। অভিযোগপত্র দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আলোচিত জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া।

অভিযোগপত্রে বলা হয়, জুলাই ও আগস্ট মাসজুড়ে সংঘটিত হত্যাযজ্ঞের প্রধান নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। তদন্ত সংস্থা গত ১২ মে এ বিষয়ে বিস্তারিত অভিযোগসহ প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়। অপর দুই আসামির বিরুদ্ধেও পাঁচটি করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, তারা বিচারপ্রক্রিয়াকে আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে চায়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “আমরা এই বিচার দৃশ্যমান করতে বদ্ধপরিকর। ডিসেম্বরের মধ্যে মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করছি।”

উল্লেখ্য, এ মামলায় অভিযুক্তদের একজন পলাতক থাকলেও আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া চালিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে প্রসিকিউশন ও ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close