মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সিলেট রেঞ্জে চালু হলো অনলাইন জিডি সেবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ১১:০১ AM

সিলেট রেঞ্জের আওতাধীন সব জেলার থানায় আজ রোববার (১ জুন) থেকে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হয়েছে। ফলে এখন থেকে থানায় না গিয়েই বাসা থেকেই অনলাইনের মাধ্যমে সাধারণ ডায়েরি করা যাবে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পিআর শাখার ইনামুল হক সাগর জানান, সিলেট রেঞ্জের প্রতিটি থানায় এখন অনলাইন জিডি করা যাবে। এ উদ্যোগটি পুলিশের সেবা সহজীকরণের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশনায়।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকাতেও এই সেবা চালু করা হবে। এর আগে অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত সাধারণ ডায়েরি করার সুযোগ ছিল। তবে বর্তমানে সিলেট মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন এবং চট্টগ্রাম রেঞ্জের থানাগুলোতেও পূর্ণাঙ্গ অনলাইন জিডি সেবা চালু রয়েছে।

অনলাইন জিডি করতে হলে ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করতে হবে। জিডি করতে গিয়ে কেউ কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।


স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close