বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিলেটে গভীর রাতে টিলা ধসে একই পরিবারের চারজন মাটিচাপা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৮:২০ AM

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় গভীর রাতে টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের চারজন সদস্য মাটিচাপা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

শনিবার (৩১ মে) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে টানা ভারী বৃষ্টির পর পুরোনো একটি টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে থাকা একটি ঘরের ওপর ওই ধস নামলে ঘরের ভেতরে থাকা চারজন চাপা পড়েন।

স্থানীয়রা জানান, ধসের সময় ঘর থেকে চিৎকার শোনা গেলে তারা মাটি সরিয়ে উদ্ধারের চেষ্টা করেন। তবে সফল হতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের পরিচয় জানা যায়নি।

ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ টিলা এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, ‘খবর পেয়েই আমি ঘটনাস্থলে এসেছি। তবে যারা চাপা পড়েছেন, তারা জীবিত না মৃত- তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, ‘আমরা ঘটনাটি মনিটর করছি। প্রবল ঝড়-বৃষ্টির কারণে অনেক জায়গায় গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে গেছে, তাই ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে সময় লাগছে। তারা বিকল্প রুটে ঘটনাস্থলের দিকে যাচ্ছে। এ ছাড়া সিলেট সদর ফায়ার সার্ভিসকেও জানানো হয়েছে, তারা ইতোমধ্যে রওনা দিয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সিলেটে গভীর রাতে টিলা ধসে একই পরিবারের চারজন মাটিচাপা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close