বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘আমের লোভ দেখিয়ে’ শিশু ধর্ষণের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৮:৪৬ AM

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল মজিদ মিনু (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাজিপুর উপজেলার ৫নং সদর ইউনিয়ন শাখার উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। 

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, গত ২৩ মে বিকেলে শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে বাড়ির পাশের যমুনা নদীর তীরবর্তী একটি ভুট্টা খেতে নিয়ে যান মিনু। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে ও মাকে ঘটনার কথা জানায়। শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। 

মানসম্মান ক্ষুণ্ন হওয়ার ভয়ে এতদিন গোপনে শিশুটির চিকিৎসা চলছিল বলে দাবি শিশুটির পরিবারের।

তবে, শিশুটির বড় ভাই গত বৃহস্পতিবার (২৯ মে) কাজীপুর থানায় এ ঘটনার কথা উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, মিনু দীর্ঘদিন ধরে এলাকায় শিশুদের ক্ষতি করে আসছে। এ ঘটনার পর আমাদের পরিবারকেও হুমকি দিচ্ছে সে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করেন, মিনুর বিরুদ্ধে আগেও শিশুদের সঙ্গে এমন আচরণের অভিযোগ রয়েছে। কিন্তু সামাজিকতার কথা ভেবে ভুক্তভোগীরা মুখ খোলেননি। এখনো সে রাজনৈতিক ছত্রছায়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম শুক্রবার রাতে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চলছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close