বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাভাবিপ্রবি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মহসিন-মিয়াজী
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১:০৮ পিএম
মাভাবিপ্রবি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মহসিন-মিয়াজী

মাভাবিপ্রবি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মহসিন-মিয়াজী

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি’র ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। যুক্তি, বাকপটুতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের।

বৃহস্পতিবার (২৯ মে) ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মো. মতিউর রহমান এবং সাবেক সভাপতি মোসা. রোকসানা খাতুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মোহসিন আহমেদ (ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন জামিরুল ইসলাম মিয়াজী (গণিত বিভাগ)।

নবনির্বাচিত সভাপতি মহসিন বলেন, ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরনো ক্লাব হচ্ছে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি। ক্লাবটি ‘চিন্তা ও চেতনার দ্বার উন্মোচিত হোক যুক্তির ছন্দে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্কচর্চা ও প্রসারের কাজ করে যাচ্ছে। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিতর্কচর্চা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। যুক্তিবাদী চিন্তাই সংকটের সময় দেশের মানুষকে পথ দেখাতে পারে।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিয়াজী বলেন, ‘এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে আমি বিতর্কচর্চার ক্ষেত্রকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করার সুযোগ পেয়েছি। যুক্তিভিত্তিক চিন্তা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি এবং দায়িত্বশীল নেতৃত্ব- এগুলোর সমন্বয়ে আমরা মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ের পথচলা আরও মসৃণ করে তুলতে পারবো।’

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:- সহ-সভাপতি: মাহবুব জুবায়ের (আইসিটি বিভাগ), উম্মে হাবিবা অরভী (গণিত বিভাগ)।

সহ-সম্পাদক: জান্নাতুল নাঈম (পদার্থবিজ্ঞান বিভাগ), এস. এম. নাসিমুল হাসান (আইসিটি বিভাগ), সাবিকুন্নাহার নিউলি (অর্থনীতি বিভাগ), মো. মনতাসির রহমান জুনায়েদ (গণিত বিভাগ)।

সাংগঠনিক সম্পাদক: মারজিয়া নূর অর্ণ (বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ), মো. শেহাব উদ্দিন (পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগ)।

বিতর্কবিষয়ক সম্পাদক: মো. সাজিদ আল হাসান (ক্রিমিনোলজি বিভাগ), মোসাম্মাৎ জোয়াইরিয়া আক্তার (ক্রিমিনোলজি বিভাগ), মো. সাফিন (পদার্থবিজ্ঞান বিভাগ)।

মিডিয়া সম্পাদক: আবু হাঞ্জালা মেরিন, তাহমিনা ইয়াসমিন তিথি, সৌমিতা দাস।

সদস্য: ইনজামামুল হক জয় (বায়োটেকনোলজি বিভাগ), মোসাম্মৎ মেহেরুন নেসা (ম্যানেজমেন্ট বিভাগ), মো. হাবিবুর রহমান (ম্যানেজমেন্ট বিভাগ), সাব্বির আহমেদ শাওন (ফার্মেসি বিভাগ), শিবাশীষ সরকার (বায়োটেকনোলজি বিভাগ), মো. বাদল মিয়া (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ), রিফাত হাসান (টেক্সটাইল বিভাগ), আব্দুল্লাহ (কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ), জারিন তাসনিম রেশমা (বায়োটেকনোলজি বিভাগ) ও আরও অনেকে।

নতুন কমিটির ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন। সকলের প্রত্যাশা, নতুন নেতৃত্বে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি যুক্তিভিত্তিক চিন্তা, বিশ্লেষণ এবং মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল মঞ্চ হিসেবে আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মহসিন-মিয়াজী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close