শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ত্রিশালে দু’টি অবৈধ ইটের ভাটা গুড়িয়ে দিয়েছে মোবাইলকোট
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:২৬ পিএম
অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়

অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়

পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এর উদ্যোগে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দেওয়ানিয়াপাড়া অবস্থিত দু’টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। মেসার্স রিয়াদ ব্রিকস ও মেসার্স ভাই ভাই ব্রিকস নামক ইটভাটাগুলোকে চিমনিসহ ভেঙে গুড়িয়ে দিয়েছে মোবাইল কোট।

আজ বৃহস্পতিবার (২৯ মে) পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্ব এই অভিযানে পরিচালনা করা হয়। 
এসময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মেজ-বাবুল আলম উপস্থিত ছিলেন।

এছাড়াও, বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল, জেলা পুলিশ ও ত্রিশাল ফায়ার সার্ভিস এর সদস্যগণ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। 

ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘন করায় ফায়ার সার্ভিসের সহযোগিতায়  ইটভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ত্রিশাল এর সহযোগীতায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মেসার্স ভাই ভাই ব্রিকস এর মালিককে ২,০০,০০০(দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ইটভাটা   মোবাইলকোট   ত্রিশাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close