বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১ লাখ ২০ হাজার বাংলাদেশি কর্মী নেবে জাপান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ২:১০ পিএম

বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরে ১ লাখ ২০ হাজার প্রশিক্ষিত কর্মী নিয়োগ দেবে জাপান। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে একটি স্মারক জাপানে জনবল পাঠানো নিয়ে, অপরটি ঢাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন সংক্রান্ত।

বৃহস্পতিবার (২৯) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, মানবসম্পদ বিষয়ক বাংলাদেশ সেমিনারে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোপারেটিভসের চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানিয়েছেন তাদের সদস্য গ্রুপ এক লাখ বাংলাদেশি নিয়োগ করার পরিকল্পনা করছে। আগামী পাঁচ বছরের মধ্যে এ পরিমাণ লোকবল নিয়োগ দেবেন তারা।

এ ছাড়া জাপানি কোম্পানিগুলোর কয়েক হাজার দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় প্রধান উপদেষ্টা জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

এই সম্মেলনে যোগ দিতে বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপান পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী টোকিও বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এর আগে তিনি মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত সোয়া ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে যাত্রা করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  ১ লাখ ২০ হাজার বাংলাদেশি কর্মী নেবে জাপান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close