শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাবির পর এবার ঢাবিতে প্রকাশ্যে এলো ইসলামী ছাত্রী সংস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১১:০৬ পিএম

দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রী সংস্থা। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে একটি স্মারকলিপি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ সংগঠনটির পুনঃসূচনা ঘোষণা করেন।

নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার দাবিতে সংগঠনের সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা চলাকালে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পুষ্টিকর খাবারের প্রাপ্যতা, কমনরুম ও নামাজের স্থান, মাতৃত্বকালীন সহায়তা, আবাসন সংকট এবং যৌন হয়রানি প্রতিরোধসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রতিনিধিদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না বলেন, “ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের কারণে দীর্ঘদিন ক্যাম্পাসে কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তবে ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর কেন্দ্রীয় নির্দেশনায় আমরা নতুন করে সংগঠনের কাঠামো গঠনের কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ, বর্তমানে সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।”

শাখার সেক্রেটারি আফসানা আক্তার বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ১৯৭৮ সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে নারী শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও সংগঠনটির গৌরবময় ভূমিকা রয়েছে। অতীতে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছি।”

তিনি আরও বলেন, “আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা নতুন করে যাত্রা শুরু করেছি। আশা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করবে।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসে ইসলামী ছাত্রী সংস্থা। এরপর ধারাবাহিকভাবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও সংগঠনটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো।





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close