
আপনার সবাই জেনে খুশি হবেন যে, আজ ২৮ মে, বুধবার সন্ধ্যায় সূর্যাস্তের এবং চাঁদ উঠার মাধ্যমে জিলহজ্জ মাস শুরু হতে যাচ্ছে, ইন শা আল্লাহ।
🔸ফজিলত ও গুরুত্ব:
* এই ১০ দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম।
* এই দিনে করা নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
* সাহাবিরা জিহাদের চেয়েও এগুলোর ফজিলত বেশি বলে জানতেন (জিহাদে জীবন উৎসর্গ না করলে)।
🔹এই ১০ দিনে যেসব আমল করা উচিত:
▪️ ১· খাঁটি তাওবা করা – গুনাহ মাফ করিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ।
▪️২·পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো পড়া, এবং তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা।
▪️৩· দোয়া করা – এই দিনগুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে আরাফার দিন (৯ জিলহজ্জ)।
▪️৪· দুরুদ শরীফ বেশি বেশি পড়ুন –
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ।
▪️৫·নফল রোজা রাখা – সুযোগ থাকলে প্রথম ৯ দিনই রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনের রোজায় ২ বছরের গুনাহ মাফ হয় (এক বছর আগের ও এক বছর পরের)।
▪️৬· ইস্তিগফার করা – বেশি বেশি বলুন:
আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মাগফিরলি।
▪️৭·যিকির, তাসবিহ, তাহলিল, তাকবির বেশি বেশি বলা। যেমনঃ
- সুবহানাল্লাহ
- *আলহামদুলিল্লাহ*
- *লা ইলাহা ইল্লাল্লাহ*
- *আল্লাহু আকবার*
- লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ
▪️৮· তাকবিরে তাশরিক পাঠ করা (৯-১৩ জিলহজ্জ)
–প্রতিটি ফরয নামাজের পর একবার করে বলুন:
"আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ"
– নারী-পুরুষ সবার জন্য সুন্নত, বাসায় বা মসজিদে, একা বা জামাতে।
▪️৯·সদকা ও দান খয়রাত করা – অসহায়দের পাশে দাঁড়ান।
▪️১০·কুরআন তিলাওয়াত ও অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করুন।
▪️১১· কুরবানি করার নিয়ত থাকলে, জিলহজ্জ মাস শুরু হওয়ার পর থেকে চুল ও নখ না কাটুন (যারা কুরবানি করবেন)। তাই যারা কুরবানী করছি, সকলেই আজ সূর্যাস্তের পূর্বেই চুল, নখ ইত্যাদি কেটে পরিষ্কার হয়ে নেই।
(আজ বুধবার ২৮ মে সন্ধ্যা থেকে জিলহজ্জ মাস শুরু হবে ইন শা আল্লাহ)..
সবাই আমল করার চেষ্টা করি, আল্লা তৌফিক দিন, কবুল করুন, আমিন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ