বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হেরোইনসহ আটক স্বামী-স্ত্রী
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৭:১৬ পিএম আপডেট: ২৮.০৫.২০২৫ ৮:৩০ PM
 হেরোইনসহ আটক স্বামী-স্ত্রী

হেরোইনসহ আটক স্বামী-স্ত্রী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ট্রাক টার্মিনাল এলাকা থেকে ১৬০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আজ বুধবার (২৮ মে) দুপুরে এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। আটককৃতরা হলেন- উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া মাল্লা পট্টি এলাকার জাহাঙ্গীর হাওলাদার (৪৮) ও তার স্ত্রী মুক্তা বেগম (৪০)।

পুলিশ জানায়, আজ বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে এসআই (নি.) মো. সাইদুল ইসলাম ও তার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দৌলতদিয়া ট্রাক টার্মিনাল এলাকার শমসেরের দোকানের সামনে থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৬০ গ্রাম হেরোইন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।

ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, “আসামিরা পেশাদার মাদক কারবারি। মুক্তা বেগমের নামে একটি এবং জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে সাতটি মাদক মামলা রয়েছে।” আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে দুপুরেই রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  হেরোইন   আটক   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close