মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
টিভিতে আজকের খেলা: মাঠে নামছে বাংলাদেশ, ফাইনালে চেলসি-বেতিস
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৮:৪৭ AM

আজ বুধবার (২৮ মে) খেলাধুলায় জমজমাট দিন অপেক্ষা করছে দর্শকদের জন্য। রয়েছে ক্রিকেট, ফুটবল ও টেনিসের গুরুত্বপূর্ণ ম্যাচ। শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ, মাঠে গড়াচ্ছে কনফারেন্স লিগের ফাইনাল এবং চলছে ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট।

ক্রিকেটের ব্যস্ত সূচি
রাত ৯টায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
এছাড়া সকালে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ইমার্জিং টেস্ট ম্যাচ। সকাল ১০টা থেকে এই ম্যাচও দেখা যাবে টি স্পোর্টসে।

ফুটবলে ইউরোপীয় রোমাঞ্চ
রাত ১টায় ইউরোপিয়ান কনফারেন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসি ও স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিস। ম্যাচটি সনি স্পোর্টস ৫-এ সরাসরি সম্প্রচার করা হবে।

টেনিসে ফ্রেঞ্চ ওপেন
ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা থেকে। সনি স্পোর্টস ১ ও ২-এ দেখা যাবে এই ম্যাচগুলো।

দর্শকদের জন্য আজকের দিনটি হতে যাচ্ছে খেলাধুলায় ভরপুর এক উপভোগ্য দিন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close