শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়ম, পঞ্চগড়ে ১১ ইউপি সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৮:৫৭ AM

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্যকে বিনামূল্যের সরকারি চাল বিতরণে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে।

সোমবার (২৬ মে) রাতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয় এবং ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।

ঝলইশালশিড়ি ইউনিয়নে সরকারি ‘ভালনারেবল উইম্যান বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২৫৮টি দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছিল। কিন্তু ইউপি সদস্যরা প্রত্যেক কার্ডধারীর কাছ থেকে ৫০০ থেকে ৬০০ টাকা চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা প্রতিবাদ করলে বিকেলে ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

পঞ্চগড় সেনাবাহিনীর বোদা উপজেলা আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত
দের আটক করে। তাদের কাছ থেকে অবৈধ অর্থ জব্দ করা হয়। এরপর ওই ১১ জনকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, খলিলুর রহমান (১ নং ওয়ার্ড), হামিজ উদ্দিন (২ নং ওয়ার্ড), প্রিয় নাথ রায় (৩ নং ওয়ার্ড), সুনীল চন্দ্র রায় (৫ নং ওয়ার্ড), দাহির উদ্দিন (৬ নং ওয়ার্ড), খাদিমুল ইসলাম (৭ নং ওয়ার্ড), মামুন ইসলাম (৮ নং ওয়ার্ড), আশরাফুল ইসলাম (৯ নং ওয়ার্ড), শেফালী রাণী (নারী সদস্য, ১,২,৩ নং ওয়ার্ড), বিলকিস বেগম (নারী সদস্য, ৪,৫,৬ নং ওয়ার্ড), রুপালী বেগম (নারী সদস্য, ৭,৮,৯ নং ওয়ার্ড)।

স্থানীয় বাসিন্দা হাসিবুল ইসলাম বলেন, ‘সরকার বিনামূল্যে চাল দিচ্ছে, অথচ ইউপি সদস্যরা টাকা নিচ্ছে। এটা খুবই অন্যায়।’

অন্য এক বাসিন্দা শাহিনুর রহমান বলেন, ‘অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে। যারা দায়ী তাদের কঠোর বিচার হওয়া উচিত।’

উপকারভোগী দুলাল রহমান জানান, ‘পাঁচ মাস ধরে টাকা না দিলে চাল দেওয়া হচ্ছিল না।’

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির বলেন, ‘স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের স্বীকারোক্তি ও ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তারা একটি ফৌজদারি অপরাধ করেছে। এর বিচারের মাধ্যমে দেশে একটি অন্যতম নজির স্থাপন হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়ম   পঞ্চগড়ে ১১ ইউপি সদস্য আটক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close