বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবি ছাত্রকে চোর অপবাদ দিয়ে মারধর, নিউমার্কেটে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১২:২০ AM আপডেট: ২৭.০৫.২০২৫ ১:৩৭ এএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় নিউমার্কেটের চাঁদনিচক মার্কেটের সামনে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চোর অপবাদ দিয়ে মারধর করেন কয়েকজন ব্যবসায়ী। এতে ওই শিক্ষার্থী গুরুতর আহত হন।

এই ঘটনার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং ঘটনাস্থলে জড়ো হয়। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

শিক্ষার্থীদের অভিযোগ, নিউমার্কেটে ২০২২-২৩ সেশনের একজন ছাত্রীকে দোকানদার হয়রানি করলে প্রতিবাদ জানায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহেদুল ইসলাম ও তার সহপাঠীরা। তখন দোকানিরা তাদের ‘চোর’ অপবাদ দিয়ে মব তৈরি করে মারধর শুরু করে। এসময় ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীও প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে।

রাত সাড়ে বারোটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিউমার্কেট থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close