শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকায় তারুণ্যের সমাবেশ সফল করতে হবে: লিপকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৯:০৮ পিএম আপডেট: ২৬.০৫.২০২৫ ৯:১৬ PM
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাফুজ-উর-রহমান লিপকন বক্তব্য রাখছেন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাফুজ-উর-রহমান লিপকন বক্তব্য রাখছেন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাফুজ-উর-রহমান লিপকন বলেছেন, ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশ হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। দেশের ছাত্রসমাজ আজ স্বপ্ন দেখতে চায়, গণতান্ত্রিক অধিকার চায়, এবং সুশাসনের ভিত্তিতে দেশের ভবিষ্যৎ গড়তে চায়। আমরা এই সমাবেশে বৃহৎ অংশগ্রহণ নিশ্চিত করবো। সমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি মিলায়তনে সংগঠনের ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ উপলক্ষে এক কর্মীসমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের অন্তর্গত সকল থানা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুপার ফাইভের নেতৃবৃন্দকে নিয়ে কর্মীসভায় অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের মতবিনিময় সভা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহাফুজ-উর-রহমান লিপকন আরো বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী গণআন্দোলনসহ দেশের সব সংকটে তরুণ প্রজন্ম জাতিকে পথ দেখিয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই তরুণরা ছিলেন অগ্রসারীর শক্তি। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী গণআন্দোলন কিংবা ভোটের অধিকার প্রতিষ্ঠা প্রতিটি লড়াইয়ের কেন্দ্রে ছিল তারুণ্যের সাহস, আত্মত্যাগ ও নেতৃত্ব। সেই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতায়, রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানেও তরুণরাই ছিলেন অগ্রণী ভূমিকায়।

তিনি বলেন, ইতিহাস আমাদের দেখিয়েছে, যখনই দেশ সংকটে পড়েছে, তরুণরাই এগিয়ে এসে জাতিকে পথ দেখিয়েছে। বিএনপি এই ঐতিহাসিক সত্যকে সম্মান করে এবং বিশ্বাস করে। তরুণ প্রজন্মই এই দেশের ভবিষ্যৎ নীতিনির্ধারক ও গণতন্ত্রের কাণ্ডারী।

এদিকে, আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশটি অনুষ্ঠিত হবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। এর আগের দিন ২৭ মে অনুষ্ঠিত তারুণ্যের ভাবনা জানতে অনুষ্ঠিত হবে সেমিনার।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   তারুণ্য   সমাবেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close