মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৮:৪৪ পিএম আপডেট: ২৬.০৫.২০২৫ ৮:৪৭ PM

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দল চূড়ান্ত সহিংসতায় রূপ নিয়েছে। রোববার (২৫ মে) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটের সামনে ছাত্রদলের এক গ্রুপের নেতা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ শেখের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাতে জানা গেছে, হেলমেট পরিহিত একদল হামলাকারী হঠাৎ সৌরভ শেখকে ঘিরে ধরে মাথায় ধারালো ও ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। হামলার পর পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি থমথমে হয়ে ওঠে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর মতে, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত। সৌরভ শেখ দীর্ঘদিন ধরে বর্তমান কমিটির বিরুদ্ধে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ করে আসছিলেন। তিনি দাবি করেন, প্রকৃত ত্যাগী ও কর্মীবান্ধব নেতাদের উপেক্ষা করে সুবিধাভোগীদের দিয়ে কমিটি তৈরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই বিরোধিতার জেরেই তার ওপর এ হামলা চালানো হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে অভ্যন্তরীণভাবে একটি তদন্ত কমিটি গঠনের তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা বলেন, রাজনীতির নামে গোষ্ঠীগত সহিংসতা শিক্ষার পরিবেশকে চরমভাবে বিঘ্নিত করছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close