শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যমুনা ও বাঙালি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৭:৪৩ পিএম
যমুনার পানি

যমুনার পানি

বগুড়া সারিয়াকান্দিতে যমুনা এবং বাঙালি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এবং বাঙালি নদীর পানি বিপৎসীমার ১.৬৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে পানিবৃদ্ধি হয়েছে এবং জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত পানি এভাবে কমবেশি হতে থাকবে।

গত কয়েকদিনের বৃষ্টিতে বাঙালি নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার এ নদীর পানির উচ্চতা হয়েছে ১৩.০৫ মিটার। রবিবার এ নদীর পানির উচ্চতা হয়েছে ১৩.৭৬ মিটার। অর্থাৎ গত তিন দিনে সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানি ৭১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানির উচ্চতা ১৫.৪০ মিটার। অর্থাৎ বাঙালি নদীর পানি বিপৎসীমার ১.৬৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত বৃহস্পতিবার সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৩.৮৬ মিটার। রবিবার এ নদীর পানির উচ্চতা হয়েছে ১৩.০০ মিটার। অর্থাৎ গত ৩ দিনে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি ১৬.২৫ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এ উপজেলায় যমুনার পানি বিপৎসীমার ৩.২৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বাঙালি এবং যমুনা নদীতে পানিবৃদ্ধিতে দুই নদীতেই পানির স্বাভাবিক প্রবাহ চালু হয়েছে। বেশকিছু মরে যাওয়া খালগুলোতে প্রাণের সঞ্চার হয়েছে এবং সেখানে পানি প্রবাহ চালু হয়েছে। ফলে চরাঞ্চলের মানুষেরা একস্থান থেকে অন্যস্থানে খুব সহজেই চলাচল করতে পারছেন। এতে তারা তাদের উৎপাদিত কৃষিপণ্য খুব সহজেই বাজারজাত করতে পারছেন। চরাঞ্চলে পালিত কোরবানির পশুও খুব সহজেই দেশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। 

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে যমুনা এবং বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। আগামী জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত পানি এ রকম কমবেশির মধ্যেই থাকবে। জুন মাসের শেষের দিক থেকে পানি একেবারে স্থায়ীভাবে বাড়তে শুরু করবে। এই মুহূর্তে পানি বিপৎসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নদী   পানি   ভাঙ্গন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close