বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এনবিআর চেয়ারম্যান অপসারণে ২৯ মে পর্যন্ত আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৩:০৪ পিএম আপডেট: ২৬.০৫.২০২৫ ৪:০১ PM
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করার সময়সীমা বেঁধে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করার সময়সীমা বেঁধে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ আগামী ২৯ মে’র মধ্যে এনবিআরের বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের সময়সীমা বেঁধে দিয়েছে।

সোমবার (২৬ মে) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কমিশনার শাহদাৎ জামিল শাওন ও উপ কর কমিশনার রইসুন নেসা জানান, চেয়ারম্যানের প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকটের কারণে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর চেয়ারম্যান কর্তৃক অসহযোগিতা, নিয়মতান্ত্রিক কর্মসূচির ব্যাপকতা ও সরকারের নীতিনির্ধারকদের সঠিক তথ্য আড়াল করার অভিযোগ রয়েছে। গতকাল (২৫ মে) কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করলেও চেয়ারম্যান অপসারণের দাবিতে লাগাতার অসহযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন ঐক্য পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের উচিত জ্ঞান ও দক্ষতায় পরিপূর্ণ একজন কর্মকর্তাকে এনবিআরের চেয়ারম্যান পদে পূর্ণকালীন দায়িত্ব প্রদান করা। এছাড়া, সরকার কর-রাজস্ব নীতি প্রণয়ন ও আহরণে যথাযথ সংস্কার নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করা হয়।

গত ২৫ মে অর্থ মন্ত্রণালয় কর্মসূচি প্রত্যাহারের আশ্বাস দেয়, তবে চেয়ারম্যান অপসারণ বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এখনও চেয়ারম্যান অপসারণের দাবি অব্যাহত রেখেছে।

অন্যদিকে, অর্থ মন্ত্রণালয় সম্প্রতি জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় রাজস্ব বোর্ডকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদা দেয়া হবে।বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনবিআর শক্তিশালীকরণ ও কর নীতি পৃথকীকরণের কাঠামো প্রণয়ন করা হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রাসঙ্গিক অধ্যাদেশে সংশোধনী আনা হবে এবং সংশোধনের পূর্ব পর্যন্ত পুরনো অধ্যাদেশ কার্যকর হবে না। এই ঘোষণাকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ স্বাগত জানিয়েছে।

মে মাসের মাঝামাঝি থেকে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানাচ্ছেন। ২৫ মে পর্যন্ত কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন শেষে ২৫ মে পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু হয়, যা পরে কিছু দাবি পূরণে প্রত্যাহার করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এনবিআর চেয়ারম্যান অপসারণে ২৯ মে পর্যন্ত আল্টিমেটাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close