প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ৬:১৬ পিএম

বান্দরবানের আলীকদম উপজেলার মারাইংতংনজাদীর বুদ্ধ মূর্তি ভাংচুরের ঘটনায় মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
রবিবার দুপুরে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন সময়সূচি অনুষ্ঠিত হয়। পরে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে আলীকদম আমতলী পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রজ্যোতি ভিক্ষু, মারাইংতং মহা জাদি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উ-উইচারা মহাথের, হেডম্যান মংক্যানু মার্মা, হেডম্যান অংহ্লাচিং মার্মা, সমরঞ্জন বড়ুয়া, অনাই ম্রো অনাথ আশ্রম পরিচালক রারুই ম্রো, উক্যজাই হেডম্যান, এনুচা মার্মা এবং পূর্ণসেন তঞ্চঙ্গ্যাঁসহ প্রমুখ বক্তব্য রাখেন।
স্বদেশ প্রতিদিন/এনআর