মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হাকিমপুর সীমান্তে চার কেজির পাথরের মূর্তি উদ্ধার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ১২:৩১ AM

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুরে থানা পুলিশ  অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কালো পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে। শুক্রবার গভীর রাতে এটি উদ্ধার করা হয়। তবে এই অভিযোগে কাউকে আটক করা যায়নি।

এস আই সুমন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২নং খট্টা মাধবপাড়া ইউনিয়নের  মঙ্গলা বাজারের   উত্তর পাশে বাঁশ হাটির নিকট থেকে  পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

মূর্তিটির ওজন চার কেজি ১৩৮ গ্রাম ও প্রস্থে সাড়ে চার ইঞ্চি। এর মাথা ও পেটের দিকে ভাঙ্গা থাকার কারণে এটি কি মূর্তি তা পরিষ্কার বোঝা যাচ্ছে না তবে এটি মহাদেবের মূর্তি হতে বলে ধারনা করা হচ্ছে ।

মুর্তিটির  নিচের অংশে  কিছু লেখা রয়েছে যা প্রাচীন কোন ভাষা বা সংস্কৃতি ভাষা হতে পারে সেটি পড়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে জব্দ তালিকা তৈরি করা হয়েছে এবং আজ শনিবার  দিনাজপুর আদালতের মাধ্যমে মূর্তিটি জেলার বিরল উপজেলায় অবস্থিত কান্তজির মন্দির জাদুঘরে প্রেরণ করা হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close