শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হজের জন্য সৌদিতে পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১০:১৪ পিএম

আগামী মাসে হতে যাওয়া পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবে পৌঁছে গেছেন ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি।

সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৮ লাখ ২০ হাজার ৬৮৫ জন এসে পৌঁছেছেন। যারমধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, সীমান্ত ক্রসিং দিয়ে এসেছেন ৩৫ হাজার ৪৭৮ জন। আর সাগরপথে এসেছেন ২ হাজার ৮২২ জন।

গত বছর হজ করেছিলেন ১৮ লাখ মুসল্লি। যারমধ্যে বিদেশি ছাড়াও সৌদির নাগরিক ও দেশটিতে বসবাস করা মানুষ ছিলেন। তবে গত বছর অনেকে অনুমতি না নিয়ে হজ করতে গিয়ে তীব্র দাবদাহের কবলে পড়েন। এতে প্রায় ১ হাজার ৩০০ হাজীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল।

হজের জন্য মুসল্লিরা যেন দ্রুত আসতে ও যেতে পারেন সেজন্য ২০১৮ সাল থেকে ‘মক্কা রুট’ নামে একটি পোগ্রাম চালাচ্ছে সৌদি। এই পোগ্রামের আওতায় রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, তুরস্ক এবং আইভরি কোস্ট।

এটির মাধ্যমে এসব দেশের মানুষ তাদের নিজ দেশে থাকা অবস্থায় হজের যাওয়ার যাবতীয় কার্যক্রম সেরে নিতে পারছেন। যারমধ্যে রয়েছে— বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ই-হজ ভিসা, পাসপোর্ট প্রসেসিং, লাগেজ ট্যাগিংসহ আরও অন্যান্য সেবা দেওয়া হয়।

সৌদিতে যাওয়ার পর হজযাত্রীদের সরাসরি বাসে করে মক্কা ও মদিনায় তাদের নির্দিষ্ট থাকার স্থানে নিয়ে যাওয়া হয়। অপরদিকে তাদের লাগেজ সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এতে করে লাগেজ টানার জন্য আলাদা ভোগান্তি পোহাতে হয় না।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close