শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুর জেলা বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি
আ.লীগের কাউকে বিএনপির সদস্য ফরম দিলে সর্বোচ্চ ব্যবস্থা: অধ্যক্ষ সেলিম ভুঁইয়া
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৯:৩২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেছেন, কোন অবস্থাতেই আওয়ামী লীগের কাউকে বিএনপির সদস্য ফরম দেওয়া যাবে না। যিনি দিবেন তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বিগত দিনে যারা আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছেন এবং ওই মামলায় যারা সাক্ষী হয়েছেন তাদেরকেও সদস্য করা যাবে না।  

শনিবার (২৪ মে) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি ফরম বিতরণে চাঁদপুর প্রথম হবে। কারণ চাঁদপুর বিএনপির দূর্গ। আগামী দিনে আপনাদের সতর্ক থাকতে  হবে। যাতে বিতর্কিত কেউ দলে প্রবেশ করতে না পারে। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলো তারাই যেন আগামী দিনে মূল্যায়িত হয়। তবে যারা বিগত দিনে আওয়ামী লীগের দারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি যারা বাধ্য হয়ে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে গিয়েছে তাদের বিষয়গুলো আপনারা চিন্তা ভাবনা করতে পারেন।

অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, ইউনুস সাহেব একটি কিংস পার্টি গঠন করেছে কিছু শিশু সুলভ ছেলেদের দিয়ে। জুলাই আন্দোলনে আমাদের ছেলেরা জীবন দিয়েছে। শুধু কি ছাত্ররা জীবন দিয়েছে। টুটাল আন্দোলনটি তারেক রহমানের নির্দেশেই পরিচালিত  হয়েছে। যদি তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব না দিত তাহলে ৫ তারিখ হাসিনার পতন সম্ভব হতো না।

এই নেতা বলেন, আমাদের ইশরাককে আদালতের রায়ের পরও শপথ পড়তে দেওয়া হয়নি। ফলে আমাদের নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে  আন্দোলনে নেমেছে। সার্বিক দিক দেখে ইউনুস সাহেব মনে করেছে আর দায়িত্ব পালন সম্ভব নয়। এই কথাটিও তিনি তার লোকদের কাছে বললেন। বিএনপিকে সাক্ষাৎ দেননি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান যা যা বলেছে তা তা বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক  হাজী মোস্তাক মিয়া। সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ,  সদস্য ড. জালাল উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।

বিএনপির প্রবীণ নেতা সফিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, শেখ আব্দুর শরীদ, আলহাজ্ব নূরুল ইসলাম মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close