বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্প প্রশাসনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৫:০৮ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ ১৪ বছর পর তুলে নিয়েছে সিরিয়ার ওপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা। 

শুক্রবার (২৩ মে) ওয়াশিংটনের দেওয়া এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ হিসেবে সিরিয়াকে গড়ে তুলতে হবে উল্লেখ করে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, আজকের এ সিদ্ধান্তটি দেশটির জন্য একটি ভালো ভবিষ্যতের দ্বার খুলে দিবে বিশ্বাসী আমরা।

প্রসঙ্গত, গত এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধারজ্ঞা তুলে নেওয়া ঘোষণা দিয়েছিলেন। মধ্যপ্রাচ্য সফরকালে তিনি জানান, তুরস্ক ও সৌদি আরবের অনুরোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এখন বৈদেশিক বিনিয়োগ গ্রহণ করতে পারবে সিরিয়ার নতুন সরকার। তবে এতে জুড়ে দেওয়া হয়েছে কিছু শর্তও।   

শর্তে বলা হয়েছে, জঙ্গি গোষ্ঠীদের আশ্রয় না প্রদান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের নিশ্চয়তা অবশ্যই দিতে হবে সিরিয়াকে। 

এ ছাড়াও দেশটিতে তৈরি হয়েছে নতুন করে ব্যবসা-বিনিয়োগের সুযোগ। তেল-গ্যাসসহ খনিজ সম্পদ খাতে লেনদেন এবং পূর্বে নিষিদ্ধ কিছু সংস্থার সাথেও বৈধভাবে কাজ করা যাবে।

উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হলে বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেই থেকে দেশটির সাথে কোনো ধরনের অর্থনৈতিক সম্পর্ক রাখেনি আমেরিকা।

তবে আসাদ সরকারের পতনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে সিরিয়া।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু সিরিয়ার জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close