প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ২:১৪ পিএম

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আলুটিলার ময়লাটিলা এলাকায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন লেগেছে। এতে আহত হয়েছনে চারজন।
আজ শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. রহিম (৩০), মো. শাহিন (৩০), মো. রমজান আলী (২৭) এবং থৈঅংগ্য মারমা (২৭)। তারা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের খাগড়াছড়ির স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, সড়ক দুঘর্টনায় আহত চারজনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস