স্ত্রীর সঙ্গে প্রতিবেশীর পরকীয়ায় হাতেনাতে ধরা: অতঃপর..
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১২:৫৫ পিএম

খুলনার রূপসায় স্ত্রীর সঙ্গে প্রতিবেশিকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সেই সাথে স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত ব্যক্তির নাম আবদার শেখ (৪৫)।
অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম মনি শেখ। এই ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এ সুযোগে তার স্ত্রী ও আবদারের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার রাতে মনি শেখ বাড়ি ফিরে তার স্ত্রী ও নিহত আবদার শেখকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। ওই অবস্থায় তাদের দেখে ক্ষোভে তিনি দা দিয়ে আবদারকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। আবদারের মৃত্যু নিশ্চিতের পর লাশটি বস্তায় ভরে বাড়ির পেছনে ফেলে দেন মনি।
একই সময় তার স্ত্রীকেও কুপিয়ে জখম করেন মনি শেখ। ওই নারীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে মনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে জানাতে চাইলে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহার করা ধারালো দা উদ্ধার করা হয়েছে। সেই সাথে অভিযুক্ত মনিকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম