বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জনগণের অনুমতি ছাড়া ড. ইউনূসের পদত্যাগের এখতিয়ার নেই: ফয়জুল করীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১২:২৬ AM

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেছেন, জনগণের অনুমতি ছাড়া ইউনূস সরকারের পদত্যাগের এখতিয়ার নেই।

শুক্রবার সংগঠনের ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, আমরা গুঞ্জন শুনছি সরকার প্রধান পদত্যাগ করবেন। আমি তাকে বলব- আপনি ইচ্ছা করে ওই চেয়ারে বসেননি। জনগণ আপনাকে বসিয়েছে। ওই পদ থেকে পদত্যাগের এখতিয়ার আপনার নাই। 

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, যারা আপনাকে বসিয়েছেন তাদের অনুমতি ব্যতিত, তাদের আশা-আকাঙ্খার প্রতিফলন ব্যতিত আপনার চলে যাওয়া আপনার সম্মান ও খ্যাতির সঙ্গে যায় না। 

তিনি বলেন, জনগণ মুক্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, সংস্কারের জন্য আপনাকে ওই পদে বসিয়েছে।
আপনি ইচ্ছা করলেই ছেড়ে যাবেন তা হবে না। আমরা জানি আপনি যেতে চান না। কিন্তু আপনার যাওয়া-না যাওয়া ব্যক্তিগত বিষয় নয়। এটা পুরো দেশের বিষয়, জনগণের বিষয়। কাজেই আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে ভারত খুশি হয়। দিল্লিতে বসে মোদী হাসবে- এমন কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না। 


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close