প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৪:৩৯ পিএম আপডেট: ২৩.০৫.২০২৫ ৫:৩৫ PM

বরগুনার তালতলীতে নয় বছরের এক শিশুকে দেশিও জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি গত ২১ মে বুধবার বিকালে তার সহপাঠীদের সঙ্গে রাস্তার পাশে থাকা জাম গাছ থেকে জাম পাড়তেছিলো। এমন সময় সিদ্দিকুর রহমান জাম পেড়ে দেওয়ার কথা বলে পাশ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটি চিৎকার দিলে মুখ চেপে ধরে। পরে শিশুটির অন্য সহপাঠীরা খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে গিয়ে দেখেন অভিযুক্ত সিদ্দিকুর রহমান তাকে ধর্ষণ করছেন। এসময় তারা আশেপাশের লোকজনকে ডাকেন। লোকজন ছুটে এলে অভিযুক্ত সিদ্দিকুর রহমান পালিয়ে যায়।
ভুক্তভোগীর পরিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার চাইতে গেলে তিনি তাদেরকে থানায় পাঠিয়ে দেন। পরদিন সন্ধ্যার দিকে অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে আটক করে থানায় নিয়ে আনা হয় এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম