শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ড. ইউনূসের পদত্যাগ তার জন্য আত্মঘাতী হবে : ফরহাদ মজহার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১২:০৪ পিএম

‘ড. ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন। পদত্যাগ করা হবে তার ব্যর্থতা, তার জন্য আত্মঘাতী।’প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের গুঞ্জনের বিষয়টি নিয়ে এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

শুক্রবার (২৩ মে) সকাল ৮টা ৩৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্ট দেন ফরহাদ মজহার।

পোস্টে তিনি লিখেছেন, ‘ড. ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন। পদত্যাগ করা হবে তার ব্যর্থতা, তার জন্য আত্মঘাতী। কোনো ব্যক্তি বা দল নয়, তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা, কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখা।’

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতা নিয়ে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২২ মে) উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের পর এক অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, ‘ঠিকভাবে কাজ করতে না পারলে উপদেষ্টা পদে থেকে লাভ কী!’

এ বৈঠকে ড. ইউনূস তার সহকর্মীদের সামনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজের অসন্তোষ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘প্রশাসনের ভেতরে প্রতিরোধ, রাজনৈতিক বিভাজন ও বিভিন্ন মহলের চাপের কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না।’

বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলটির দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আব্দুল্লাহ ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, ড. ইউনূস এখন পদত্যাগের বিষয়টি নিয়ে ভাবছেন।

তিনি বলেন, ‘ড. ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন। এটি হবে তাঁর ব্যর্থতা এবং আত্মঘাতী সিদ্ধান্ত।’

ফরহাদ মজহার আরও লেখেন, ড. ইউনূসকে কোনো দল নয়, জনগণের রক্তাক্ত গণ-অভ্যুত্থান ক্ষমতায় এনেছে। তাঁর উচিত এই ঐতিহাসিক দায়িত্ব পালনে অটল থাকা এবং খুনিদের বিচার, নতুন সংবিধান প্রণয়ন এবং শক্তিশালী গণবান্ধব রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া।’

তিনি সেনাবাহিনী ও ড. ইউনূসের মধ্যে ভুল বোঝাবুঝি নিরসনের আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের সেনাবাহিনী জনগণেরই অংশ। সবার উচিত দায়িত্বশীল আচরণ করে দেশকে রক্ষা করা।’

সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এই বক্তব্য নিয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। ফরহাদ মজহার এই মন্তব্যকে লুটেরা গোষ্ঠীর পক্ষে অবস্থান বলেও দাবি করেন এবং নির্বাচন দ্রুত করতে হলেও ‘সাজানো পরিবেশে’ নয়, বরং জনগণের প্রকৃত রায়কে গুরুত্ব দিয়ে করার আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ড. ইউনূসের পদত্যাগ তার জন্য আত্মঘাতী হবে : ফরহাদ মজহার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close