প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৯:২০ পিএম

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতিকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে পাংশা সাব-রেজিস্টার অফিস থেকে সুব্রত কুমার দাস সাগরকে (৬৫) গ্রেফতার করা হয়।
সুব্রত কুমার পাংশা পৌর শহরের নারানপুরের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছাড়াও বাংলাদেশ স্টাম্প ভেণ্ডার সমিতির সভাপতি, এবং পাংশা আদী মহাশ্মশানের সভাপতি দায়িত্ব পালন করছেন। তিনি তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক ক্ষমতার অপব্যবহার করেছেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে সুব্রত কুমার দাস সাগরের মতের বিরুদ্ধে গেলেই দলিল লেখকের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দিয়েছেন। এছাড়া তিনি প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে অঢেল সম্পদের মালিক। বর্তমানে তার বড় ছেলে ইন্ডিয়াতেই বসবাস করছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুব্রত কুমার দাস সাগর একজন সংগঠক। তিনি গোপনে আওয়ামীলীগ কে সংগঠিত করার কাজ করছিলেন। পুলিশের বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস