বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জসীমের বিদায়, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্বে যিনি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৯:১০ পিএম আপডেট: ২২.০৫.২০২৫ ৯:২৯ PM

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে। তার জায়গায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে রুহুল আলম সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানায়। 

এতে বলা হয়, মো. জসীম উদ্দিন, পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন। আগামী ২৩ মে থেকে এই আদেশ কার্যকর হবে।

নতুন পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বিসিএস একাদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। এর আগে, তিনি পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার এবং পর্তুগালে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বের পাশাপাশি সিঙ্গাপুর, বার্লিন, নয়াদিল্লি এবং করাচি মিশনে বিভিন্ন পদে ছিলেন তিনি।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এক মাসের মাথায় পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসেন জসীম উদ্দিন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close