শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কাহারোলে মাদকবিরোধী আলোচনা সভা, সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি আটক      ● আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন      ● কুলাউড়ায় ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ, রেললাইনের পাশে জুবায়েরের মরদেহ উদ্ধার      ● পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন      ● সোনারগাঁয়ে মাছের ঘেরে মাচায় তরমুজ চাষ, স্বপ্ন দেখছেন রমজান আলী      ● স্বপ্নের গন্তব্য মালয়েশিয়া, মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন      ● বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ      ● দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে ঘাড়ে ব্যথা? কমাতে করুন ৫ ব্যায়াম      ● জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দক্ষতা উন্নয়নের তিন বিশেষ কোর্স      ● ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া      ● দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের ভারে নুয়ে পড়েছে দুই হরতকীগাছ      
তরুণ কৃষি উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:০৬ পিএম

ময়মনসিংহের ভালুকায় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী হয়ে উঠেছেন একজন দক্ষ কৃষক। যিনি কৃষিকে বেছে নিয়েছেন নিজের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার হিসেবে। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি হয়ে উঠেছেন একজন স্বপ্নবাজ তরুণ।

বলছিলাম ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের বাসিন্দা সুমন আহমেদের কথা। তরুণ এই কৃষি উদ্যোক্তা প্রায় ৭ শতক জমিতে ১৩ জাতের উন্নতমানের আঙ্গুর চাষ করে পেয়েছেন সফলতা। তিনি শুধু একজন শিক্ষার্থীই নন, পাশাপাশি হয়ে উঠেছেন একজন দক্ষ কৃষক। তার এই সফলতা স্থানীয়দের মনে সাড়া ফেলেছে। যা স্থানীয় কৃষিতে নতুন দিগন্তের সূচনা করতে পারে। 

জানা যায়, দেশের বিভিন্ন জায়গা থেকে উন্নতজাতের আঙ্গুরের চারা সংগ্রহ করে নিজ বাড়ির পাশে ৭ শতাংশ জমিতে পরীক্ষামূলক ভাবে চাষাবাদ শুরু করেন সুমন। তার বাগানে চাষকৃত আঙ্গুরের জাতগুলোর মধ্যে রয়েছে, বাইকুনর, একেলো, ভেলেজ, গ্রিন লং, আমেরিকান রিলায়েন্স, অস্ট্রেলিয়ান কিং, মাসকাট হুয়াইট, মার্সেল ফোর্স, থার্টি ওয়ান এবং জয় সিডলেজ।

গত বছর আঙ্গুর চাষ করে আশানুরূপ ফল পাননি তিনি। গাছে আঙ্গুর ধরলেও মিষ্টি হয়নি। তবে এ বছর আঙ্গুর চাষে উল্লেখযোগ্য ফলন হয়েছে। সেই সাথে আঙ্গুর গুলো মিষ্টিও সাদযুক্ত হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামীতে ফলনের পরিমাণ আরও বাড়বে বলে আমি আশা করি। দেশজুড়ে যদি এভাবে উন্নতজাতের আঙ্গুরের চাষ বিস্তৃত করা যায়। তাহলে ভবিষ্যতে বিদেশ থেকে আঙ্গুর আমদানি করতে হবে না। চাহিদা অনুযায়ী যে আঙ্গুর দরকার তা আমরা দেশেই উৎপাদন করতে পারবো।

সুমনের এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কৈয়াদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহিদ। তিনি সবসময় কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করে যাচ্ছেন।

ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান তিনি বলেন, ‘সুমন পরীক্ষামূলকভাবে তার বাড়ির আঙিনায় আঙ্গুর চাষ করেছে। সবদিক বিবেচনা করে দেখা যাচ্ছে, ভালুকার মাটি ও আবহাওয়া আঙ্গুর চাষের জন্য উপযুক্ত।’

অনার্স তৃতীয় বর্ষের এই স্বপ্নবাজ তরুণ শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, তিন বাগানের আরও সম্প্রসারিত করতে চান এবং আধুনিক পদ্ধতিতে আঙ্গুর চাষের প্রসার ঘটাতে চান। পাশাপাশি তিনি আরও বিভিন্ন ধরণের ফল চাষ করতে চান। স্থানীয় বাজারে উচ্চমানের আঙ্গুর সরবরাহ করে বিদেশ থেকে ফল আমদানির পরিমাণ কমানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান তিনি।

এলাকার অন্যান্য কৃষকরাও এখন সুমনের সাফল্যে উৎসাহিত হয়ে আঙ্গুর চাষে আগ্রহ প্রকাশ করছেন। সুমনের এই উদ্যোগ দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি দেশের খাদ্য বিমোচনে ভূমিকা রাখবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  তরুণ কৃষি উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close