শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হারিয়ে গেছে ‘সিম্বা’, পুরস্কারের ঘোষণা
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৪:৪৬ পিএম আপডেট: ২২.০৫.২০২৫ ৬:৪৮ PM

বরগুনার তালতলী উপজেলায় নিখোঁজ প্রিয় পোষা বিড়ালের খোঁজে অভিনব উদ্যোগ নিয়েছেন মারিয়া নামের এক কলেজছাত্রী। শহরের বিভিন্ন এলাকায় নিজ হাতে পোস্টার লাগিয়ে বিড়ালের সন্ধান চেয়ে তিনি পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

গত সোমবার (১৯ মে) সন্ধ্যায় হঠাৎ করে নিখোঁজ হয় পোষা প্রাণীটি।

জানা যায়, তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারিয়া বরিশাল থেকে গত মার্চ মাসে ৫ হাজার টাকায় বিড়ালটি কিনেছিলেন। বয়স তখন ছিল মাত্র ১ মাস ১৭ দিন। আদর করে নাম রেখেছিলেন ‘সিম্বা’। দেখতে ছিল সাদা রঙের, লম্বা লোমওয়ালা আর বড় বড় চোখের। ডাক দিলেই সাড়া দিত।

মারিয়া বলেন, “সিম্বা আমার কাছে শুধু একটা প্রাণী নয়, সে আমার পরিবারের সদস্য। ওকে আমি বড় করেছি মায়া-মমতা দিয়ে। ওর সঙ্গে আমার অসংখ্য স্মৃতি। জানি না এখন কোথায় আছে, কেমন আছে। খেতে পাচ্ছে কিনা- এই চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে।”


তিনি আরও বলেন, “ও হয়তো আমাকেই খুঁজছে। সেই কষ্ট থেকেই আমি পোস্টার ছাপিয়েছি। যেখানে সিম্বার ছবি দিয়ে বিস্তারিত বর্ণনা লিখেছি। কেউ যদি খোঁজ দিতে পারেন, তাহলে আমি তাকে এক হাজার টাকা পুরস্কার দেব।”

মারিয়ার এমন উদ্যোগে অনেকেই বিস্মিত ও মুগ্ধ। একটি বিড়ালের জন্য এমন ভালোবাসা ও যত্ন সত্যিই বিরল। ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে ‘সিম্বা’র জন্য ছাপানো পোস্টার। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমেও তার খোঁজে সহায়তা করছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিড়াল   পুরস্কার   সিম্বা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close