মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আটক
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:১০ পিএম

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাইদুল হক সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২১ মে) রাত সাড়ে ১০ টার দিকে, চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ মুখে বড়তাকিয়া বাজার এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সুমনের বাড়ি মীরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালি ইউনিয়নের ইসলামপুর গ্রামে। তিনি আমিনুল হকের পুত্র।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বড়তাকিয়া বাজারে অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ মুখে তল্লাশি চালানো হয়। সেখানে একটি প্রাইভেটকার থেকে সাইদুল হক সুমনকে গ্রেফতার করা হয়। আজ (২২ মে) তাকে আদালতে পাঠানো হবে।’

সুমনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, তা এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে পুলিশ সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকা এবং বিভিন্ন এলাকায় উসকানিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।

সাইদুল হক সুমন এক সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে নজরদারিতে ছিলেন তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close