শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা       ● মাদ্রাসা শিক্ষককে রাজকীয় সংবর্ধনা      ● মাধবপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে এসিল্যান্ড ও নেতারা      ● রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত, বিকল্প জেদ্দা-মদিনা      ● ডেঙ্গুতে এক দিনে আরও ৭ মৃত্যু      ● হামে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু      ● এনসিপি নেতা শৈক্যচিং'কে সাময়িক অব্যাহতি      ● আট দিনব্যাপী লালন কারুমেলা শুরু      ● কক্সবাজারে আগুনে ছয় প্রাণ, স্ত্রী-সন্তান হারালেন নুর আলম      ● রায়কোটে মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংবিরোধী র‍্যালি      ● চেয়ারম্যান পদপ্রার্থী ওবাইদুল কবির কুন্নুর মোটরশোভাযাত্রা      
যশোরে শুরু হলো দুই দিনব্যাপী আঞ্চলিক কৃষি গবেষণা সম্প্রসারণ কর্মশালা
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৩:২৯ পিএম

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) আওতাধীন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা’।

আজ বুধবার (২১ মে) সকালে যশোরের আরএআরএস সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি'র কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মতিয়ার রহমান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণার বিকল্প নেই। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রগুলো এই কাজে অগ্রণী ভূমিকা রাখছে।”

তিনি আরো বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, সীমিত কৃষি জমিতে অধিক উৎপাদন নিশ্চিত করা এবং কৃষকদের আয় বৃদ্ধি- এসবের জন্য প্রয়োজন আধুনিক কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ। গবেষণালব্ধ প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে পারলেই টেকসই কৃষি উন্নয়ন সম্ভব।”

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

এছাড়াও, কর্মশালায় কৃষি বিজ্ঞানী, গবেষক ও কৃষি সম্প্রসারণ কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় গবেষণা কার্যক্রমের মূল্যায়ন ছাড়াও আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  যশোর   কৃষি গবেষণা   কর্মশালা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close