মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৩:১০ পিএম

ময়মনসিংহের ভালুকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ব্যবসায়ী এবং পথচারী।

আজ বুধবার (২১ মে) সকালে উপজেলার হাজিরবাজার ও সিডস্টোর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার হাজিরবাজার এলাকায় একটি আইচার ট্রাকের পেছনে যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাহিন্দ্রার যাত্রী মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফা (৪৮)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজি গ্রামের বাসিন্দা এবং মো. সামছুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। দ্রুতগামী মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দিলে মাহিন্দ্রার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান গোলাম মোস্তফা।

অন্যদিকে, সকাল ১০টার দিকে সিডস্টোর এলাকার অরিওন কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন সবুজ মিয়া (৪৫) নামের এক পথচারী। তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সবুজ মিয়া ভালুকা উপজেলার বর্তা গ্রামের বাসিন্দা এবং জবান আলীর ছেলে।

ভরাডোবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ভালুকা   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close