শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় দুই লিচু বিক্রেতাকে জরিমানা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১:১০ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে লিচুর বান্ডেলে ঠিক পরিমাণ না থাকায় দুই লিচু বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।

অভিযানে দেখা যায়, বিক্রেতারা ১০০ লিচুর ব্যান্ডে ৯০ থেকে ৯৫টি লিচু বিক্রি করছিলেন। এতে প্রতারিত হচ্ছিলেন সাধারণ ক্রেতারা। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী, দুই বিক্রেতাকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন বলেন, ‘ভোক্তার অধিকার রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি পণ্যে পরিমাণ ও দামের স্বচ্ছতা থাকতে হবে। কেউ যেন ঠকছে- এমন অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘এই অভিযান সাধারণ মানুষকে সচেতন করবে এবং বিক্রেতারাও সতর্ক হবেন। ন্যায্য বাজার ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close