বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১১:০৫ AM

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি পরিবর্তন করা হয়েছে। প্রথমে দুটি ভেন্যুতে পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু সম্মতিতে সেই সিরিজটি এখন তিন ম্যাচের হয়ে গেছে এবং একটি ভেন্যু বাদ পড়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ আনুষ্ঠানিকভাবে নতুন সূচি ঘোষণা করেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড বুধবার তাদের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে এবং তিনটি ম্যাচের নতুন সূচি জানিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে। সিরিজটি শুরু হবে ২৭ মে থেকে এবং সবগুলো ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে।

নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ মে, দ্বিতীয়টি ২৯ মে এবং তৃতীয়টি ৩১ মে। ঈদের আগে সিরিজটি শেষ করার তাড়াহুড়োর কারণে ম্যাচের সংখ্যা কমানো হয়েছে।

প্রথমে সিরিজটি ২৫ মে শুরু হওয়ার কথা ছিল, তবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনাল এক সপ্তাহ স্থগিত হওয়ায় নতুন সূচিতে এই সিরিজটি পিছিয়ে যায়।

পাকিস্তান দলের স্কোয়াড:-

সালমান আলী আগা (অধিনায়ক), সাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।

বাংলাদেশ দলের স্কোয়াড:-

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close