প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬:৫৭ পিএম

যশোরের শার্শায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ করিম হোসেন (৪৮) ও মামুনুর রশীদ (৪২) নামে দুজনকে পাচারকারী অভিযোগে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত করিম হোসেন মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে ও মামুনুর রশীদ মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
পুলিশ জানায়, বন্যপ্রাণী পাচারের গোপন খবরে, এসআই হযরত আলী ও এসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে করিম হোসেন ও মামুনুর রশীদকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে করিমের বসত ঘর থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, করিম হোসেনের বিরুদ্ধে থানায় একই অপরাধে আরো একটি মামলা রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ