বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:৫৯ AM

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এবারও ঈদ স্পেশাল সার্ভিস চালু করতে যাচ্ছে। ঘরমুখো যাত্রীদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ সার্ভিস আগামী ৩ জুন থেকে চালু হবে।

এছাড়া, ২৪ মে থেকে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এই বিশেষ সেবা আগামী ১৪ জুন পর্যন্ত চলবে।
ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর এবং নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে বিভিন্ন রুটের অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন ডিপো থেকে ঈদ স্পেশাল সার্ভিস চালানো হবে, যা দেশের বিভিন্ন শহর ও জেলায় যাত্রীদের সুবিধা দেবে, যার মধ্যে রয়েছে:

কল্যাণপুর ডিপো: আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল

গাবতলী ডিপো: রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া

মোহাম্মদপুর ডিপো: রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ

যাত্রাবাড়ি ডিপো: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর, বরিশাল

নারায়ণগঞ্জ ডিপো: রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওয়াগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী

এছাড়া, নরসিংদী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর, বগুড়া, খুলনা, পাবনা, ময়মনসিংহ, বরিশাল, টুঙ্গীপাড়াসহ অন্যান্য ডিপো থেকেও বিভিন্ন রুটে বিশেষ সার্ভিস চালানো হবে।

তবে বিআরটিসি কর্তৃপক্ষ যাত্রীদের অগ্রিম টিকিটের জন্য নির্দিষ্ট ডিপোতে মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

মতিঝিল বাস ডিপো-মোবা: ০১৯১৬৭২১০৪৪, কল্যাণপুর বাস ডিপো-মোবা: ০১৭১৫৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো-মোবা: ০১৭১২২৮১১২১, জোয়ারসাহারা বাস ডিপো-মোবা: ০১৭১৪২৪০৬৫৩, মিরপুর বাস ডিপো-মোবা: ০১৭৪০০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো-মোবা: ০১৭১০৮১৫৮৫৬, গাজীপুর বাস ডিপো-মোবা: ০১৫৫৩৩৪৯৫৬৭, যাত্রাবাড়ি বাস ডিপো-মোবা: ০১৭৩৪১৫৫৩২৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবা: ০১৭৩৬৯৮৪৯৩৫, কুমিল্লা বাস ডিপো-মোবা: ০১৭১৭৭৬৩৮২০, নরসিংদী বাস ডিপো-মোবা: ০১৭২৯৩৩৯৫১৯, দিনাজপুর বাস ডিপো-মোবা: ০১৫৫২৪৪২৫৬৬, সোনাপুর বাস ডিপো-মোবা: ০১৭৩৭৭২২৮৮২, বগুড়া বাস ডিপো-মোবা: ০১৯১৩৭৪১২৩৪, রংপুর বাস ডিপো-মোবা: ০১৭১২৩৮২১৪৪, খুলনা বাস ডিপো-মোবা: ০১৭১১৭০৮০৮৯, পাবনা বাস ডিপো-মোবা: ০১৯১৯৪৬৫২৬৬, ময়মনসিংহ বাস ডিপো-মোবাঃ ০১৭৫৮৮৮০০১১, চট্টগ্রাম বাস ডিপো-মোবা: ০১৭৯৮১৩১৩১৩, টুঙ্গীপাড়া বাস ডিপো-মোবা: ০১৭১২৯০৪১২০, বরিশাল বাস ডিপো-মোবা: ০১৭১১৯৯৮৬৪২, সিলেট বাস ডিপো-মোবা: ০১৭১৯৪০৯৪০।

বিআরটিসির এই উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে আসা যাত্রীদের যাত্রা হবে আরও নিরাপদ এবং সাশ্রয়ী।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close