প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৭:৪৩ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ।
আজ সোমবার সকালে শৈলকুপা উপজেলার আসাননগর এলাকায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ অভিযান চালানো হয়।
সড়ক বিভাগ জানায়, আসান নগরে মহাসড়কের জায়গা দখল করে পাকা স্থাপনা তৈরী করেছিলো স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম। বারবার সতর্ক পরও তিনি স্থাপনা নির্মাণ বন্ধ করেন নি। যে কারণে সোমবার শৈলকুপার এসিল্যান্ড সিরাজুস সালেহীন’র নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। গুড়িয়ে দেওয়া হয় পাকা স্থাপনা।
সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর বলেন, মহাসড়কের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলবে। আমরা সকলকে অনুরোধ করছি, মহাসড়কের জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করবেন না।
স্বদেশ প্রতিদিন/আইএমএস